Posts

Showing posts from September, 2017

৪৫.সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ্ডে -আইনুল বারী

৪৫.সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ্ডে - আইনুল বারী ২৭-৩০ / ৯ / ২০১৬ --  ----    --- কোনো মা - বাবা হারা নিঃসঙ্গ রোহিঙ্গা শিশুদের মতো   এক হৃদয়হীন নিঃসঙ্গতায় ডুবে গেছে সূর্য কিছুক্ষণ আগে রাত নামার সাথে মেঘলা আকাশে ভারি বর্ষণের ইঙ্গিত স্বাধীন আকাশকে গ্রাস করেছে অনিশ্চয়তার দৃষ্টি তখন এক প্রস্ত আশ্রয়ের খোঁজে এক টুকরো আহারের প্রয়োজনে বেড়ে চলে অসহায় মানুষের কোলাহল এক দীর্ঘ পথ পেরুনোর অবসন্নতায় এক প্রবীণ   সীমান্ত পেরিয়ে এসেছেন স্ত্রীকে কাঁধে বয়ে পূর্বপুরুষের ভিটে-মাটি ছেড়ে আসতে চান নি মাটি কামড়ে থাকতে চেয়েছিলেন কিন্তু হৃদয়হীন বার্মিজ সেনারা পাঁচটি ছেলেকেই মেরে ফেলেছে একমাত্র মেয়েকে জোর করে নিয়ে গেছে , ফেরেনি সে এপারে এসেও তার চোখ ফিরে গেছে   ঐ গ্রামে, এখনো জ্বলছে আগুন চেয়ে আছে আর্ত চোখ সীমাহীন কষ্টের ঝাপসা কুয়াশায় একটি শিশুও চলে এসেছে মায়ের গর্ভে পিতার রক্তের দাগ লেগে আছে   রাখাইন পল্লীতে সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ...

৪৪.এসো বন্ধু, গভীর শত্রু আমার -আইনুল বারী

৪৪.এসো বন্ধু গভীর শত্রু আমার -আইনুল বারী সেপ্টেম্বর'২০১৭ --     ---  -- আমাকে কেউ পেছন থেকে  আঘাত করে চমকে দিতে চায় এমন ভয় মাঝে মাঝেই হয় পেছনে নয়, সামনে থেকে এসো তুমি  আমার    প্রিয় ঘাতক হয়ে তোমার জন্য আমার হাতে আছে একটি গোলাপ ভালোবাসার ফুল একটু নেবে? আঘাত করার আগে? এসো বন্ধু, গভীর শত্রু আমার  আমাকে তুমি আঘাত করার আগে জড়িয়ে ধরি পরম মমতায় তোমার সাথেই স্বর্গে যেতে চাই।

৪৩.সত্য দাঁড়িয়ে আছে একা -আইনুল বারী

৪৩.সত্য দাঁড়িয়ে আছে একা - আইনুল বারী ২০১৪ , ২০১৬ , ২০১৭ ------------------------------- এই মহানগরীতে স্বার্থপরতার মহাপ্লাবনে ভেসে গেছে সব মানুষ , কুকুর , পাখি, নদী গাছ , মা্ছ , পোকা , মাটি... অনুশোচনাবিহীন নাগরিক নীরবতায় আচ্ছন্ন জীবন তবু  নির্ভয়ে  সত্য  দাঁড়িয়ে আছে একা গলায় পাকানো রশির মতো।

৪২.ভয় -আইনুল বারী

ভয় -আইনুল বারী ২১/১০/২০১৬ ও সেপটেম্বর '২০১৭ -------------- দানবের দল   পথে-ঘাটে  বেরিয়েছে  আজও    সকালে বোমা হাতে তোমার শিশুর মতো   আমার  শিশুকেও ওরা কেড়ে নিতে চায় দিনের আলোতে, রাতের আঁধারে কাল শেষ  দিনের মতোই আবারও আরেক  কালো ক্ষণে রক্ত-প্রপাতে একের কপাল থেকে  দু’য়ের কপালে ব্যগ্র শিকারীর মতো অদ্ভুত মানব-   দানবের দল  ঘুড়ে বেড়ায়  আমার শিশুর বাগানে ঘেরাটোপ যেনো ছোঁ মেরে নিয়ে যাবে  আমার জীবন ও স্বপ্নকে।

৪১.ভালোবেসে নির্বাসিত হই -আইনুল বারী

৪১.ভালোবেসে নির্বাসিত হই - আইনুল বারী ২১ / ৫ / ২০১৭ ---- ভালোবেসে নির্বাসিত হই   দূর মায়া -দ্বীপে মায়ার গান জড়িয়ে থাকে   এক মায়ার প্রান্তরে .. আমার নীল আকাশ নীলে বিষন্ন আনন্দ - লোকে।

৪০.মৃত্যু বিস্ময় -আইনুল বারী

৪০.মৃত্যু   বিস্ময় - আইনুল বারী ৪/১২/২০১৬ ----------- মৃত্যু   সবাই যা ভেবেছিলো তার চেয়ে অনেক বেশি অন্যরকম বিস্ময় ,  মৃত্যুও এতো   আনন্দের হয় ?

৩৯.বুকের গহীনে -আইনুল বা রী

৩৯.বুকের গহীনে -আইনুল বা রী ১৫/৩/২০১৬ ------------------------ বুকের গহীনে শুনি হৃদস্পন্দনের অবিরত একই সুর কে যেনো বেঁচে থাকার কথা বলে পরষ্পর বিজড়িত,অস্পষ্ট,অবোধ,ক্ষীয়মান তবু থামে না...

৩৮.এ কষ্ট কি তোমার নয়? -আইনুল বারী

৩৮.এ কষ্ট কি তোমারও নয়?  -আইনুল বারী ২৭/৩/২০১৬ ------------------------ দূরের ঐ শহরের রাস্তায় যে মানুষটিকে হত্যা করা হচ্ছে সে আমি নই কিন্তু এ কষ্ট কি আমার নয়? যা আমার কষ্ট তাকি তোমার নয়? সব কষ্ট কি আমারই নয়? তোমার নয়? তোমার শরীর ও মন বিধ্বস্ত তবে কীসের যন্ত্রণায়?

৩৭.বিবমিষা -আইনুল বারী

৩৭.বিবমিষা -আইনুল বারী ২৮/৩/২০১৬ ---------------------------------------- জানি আমি আমার বন্ধ ঘরের বাইরে জনাকীর্ণ শহরের দোমড়ানো-মোচরানো ঐ রাস্তায় আজও চলছে এক শবমিছিল কেউ পুড়েছে ভয়ানক অন্যায় আগুনে কারও লাশ ডুবে আছে কচুরিপানায় ভরা এঁদো জলে কারও ঘার-পিঠ বিদ্ধ হয়েছে চাপাতির কোপে ও ঘাতকের বুলেটে কারও ব্যর্থ জীবন নিঃশেষিত হয়েছে আত্মহননে অথবা দূর্ঘটনায় হারিয়ে গেছে কোনো প্রাণ উত্তপ্ত সূর্যের নিচে বিমগ্ন হচ্ছে এই ভয়ার্ত শহর                                                                                                           এক অসামান্য বিবমিষায় ।

৩৬.আমার শহর ও তুমি -আইনুল বারী

৩৬. আমার শহর ও তুমি -আইনুল বারী ২/১১/২০১৬ --------- এ শহর আমার যেনো চেনা অথবা এ শহরের কিছু স্মৃতি... এখানেই ঘর ছিলো আমাদের ওখানে পুকুর পাড়ের জোছনা ঐখানে তোমার সাথে আমার দেখা তুমি আমার মায়া।

৩৫.অনুশোচনা -আইনুল বারী

৩৫.অনুশোচনা - আইনুল বারী ১১ / ৪ / ২০১৬ ---------------------------- ক্রমে ক্রমে ক্ষুদ্র হয়ে যাই   পোকার মতো কী এক লজ্জায় ও অসন্মানে নিষ্পেষিত হই নিজের ভেতরের   আগুনে গভীর অগ্নিদগ্ধ হই দাউ দাউ আগুনের উচ্ছ্বাসিত শিখার চেয়েও বড় কি আত্মাকে দগ্ধ করে যে আগুন, অনুশোচনার ? বিগত অসভ্যতার বীতশ্রদ্ধ জবাব পোড়া মনের নম্রতায় ভোরের আলোর মতো ফুটে ওঠে আবার জেগে ওঠার আরেক স্বপ্ন ! আমি এক ক্ষুদ্র সাহসী  পোকা,  পোকার মতো সূর্যের আলোর মতো বিরাট স্বপকে ছুঁয়ে দেখি   বিনম্রতায় স্পর্শ করে দেখি এখনও কম্পমান আমার হৃদয় ।