৪২.ভয় -আইনুল বারী
ভয়
-আইনুল বারী
২১/১০/২০১৬ ও সেপটেম্বর '২০১৭
--------------
দানবের দল পথে-ঘাটে
বেরিয়েছে আজও সকালে
বোমা হাতে
তোমার শিশুর মতো আমার শিশুকেও
ওরা কেড়ে নিতে চায়
দিনের আলোতে, রাতের আঁধারে
কাল শেষ দিনের মতোই
আবারও আরেক কালো ক্ষণে
রক্ত-প্রপাতে
একের কপাল থেকে দু’য়ের কপালে
ব্যগ্র শিকারীর মতো
অদ্ভুত মানব-
দানবের দল
ঘুড়ে বেড়ায় আমার শিশুর বাগানে
ঘেরাটোপ যেনো
ছোঁ মেরে নিয়ে যাবে
আমার জীবন ও স্বপ্নকে।
-আইনুল বারী
২১/১০/২০১৬ ও সেপটেম্বর '২০১৭
--------------
দানবের দল পথে-ঘাটে
বেরিয়েছে আজও সকালে
বোমা হাতে
তোমার শিশুর মতো আমার শিশুকেও
ওরা কেড়ে নিতে চায়
দিনের আলোতে, রাতের আঁধারে
কাল শেষ দিনের মতোই
আবারও আরেক কালো ক্ষণে
রক্ত-প্রপাতে
একের কপাল থেকে দু’য়ের কপালে
ব্যগ্র শিকারীর মতো
অদ্ভুত মানব-
দানবের দল
ঘুড়ে বেড়ায় আমার শিশুর বাগানে
ঘেরাটোপ যেনো
ছোঁ মেরে নিয়ে যাবে
আমার জীবন ও স্বপ্নকে।
Comments
Post a Comment