৪৪.এসো বন্ধু, গভীর শত্রু আমার -আইনুল বারী

৪৪.এসো বন্ধু গভীর শত্রু আমার
-আইনুল বারী
সেপ্টেম্বর'২০১৭
--     ---  --

আমাকে কেউ পেছন থেকে 
আঘাত করে
চমকে দিতে চায়
এমন ভয় মাঝে মাঝেই হয়

পেছনে নয়, সামনে থেকে এসো
তুমি আমার  প্রিয় ঘাতক হয়ে
তোমার জন্য আমার হাতে আছে
একটি গোলাপ ভালোবাসার ফুল
একটু নেবে? আঘাত করার আগে?

এসো বন্ধু, গভীর শত্রু আমার 
আমাকে তুমি আঘাত করার আগে
জড়িয়ে ধরি পরম মমতায়
তোমার সাথেই স্বর্গে যেতে চাই।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী