৪৩.সত্য দাঁড়িয়ে আছে একা -আইনুল বারী

৪৩.সত্য দাঁড়িয়ে আছে একা
-আইনুল বারী
২০১৪,২০১৬,২০১৭
-------------------------------
এই মহানগরীতে
স্বার্থপরতার মহাপ্লাবনে
ভেসে গেছে সব
মানুষ, কুকুর, পাখি, নদী
গাছ, মা্ছ, পোকা, মাটি...


অনুশোচনাবিহীন
নাগরিক নীরবতায়
আচ্ছন্ন জীবন


তবু  নির্ভয়ে  সত্য 
দাঁড়িয়ে আছে একা
গলায় পাকানো রশির মতো।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী