৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে
-আইনুল বারী
---------------------
অতি আপন কেউ বলেছিলো
তোমাকে যেতে হবে নদীর কাছে,
বনের কাছে,পাখির কাছে,
নম্রতা শিখতে,
শিখবে সত্য
বুড়িগঙ্গা শেখাবে কীভাবে নিজেকে বিলীন করে
ভালোবাসতে হয় পরম আদরে
সুন্দরবন শেখাবে প্রজ্ঞা
সন্ধ্যার ঘরে ফেরা পাখিরা
শেখাবে কীভাবে আরও
বিনম্র হতে হয়
কীভাবে ভালোবাসা পেতে হয়
জীবন নেই এমন বস্তুর
যারা প্রাণহীন মনে হয়,কিন্তু সচেতন
গাছের পাতারা শেখাবে কীভাবে
আদর পেয়ে আহ্বলাদিত হতে হয়
যেখানে কোনো কামুকতা নেই, নেই প্রতারণা
নদীর পানির প্রার্থণা
হৃদয়ে পবিত্রতার স্পর্শ জাগা্বে
হাতীর মায়ার স্নেহে মন কোমল হবে
প্রজাপতি,ফড়িং ও পিঁপড়েরাও শেখাবে
আনন্দ ফূর্তির
আয়োজন, সুখের বাগানে।

Comments

Popular posts from this blog

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী