৪৫.সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ্ডে -আইনুল বারী

৪৫.সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ্ডে
-
আইনুল বারী
২৭-৩০//২০১৬
--  ----    ---

কোনো মা-বাবা হারা নিঃসঙ্গ রোহিঙ্গা শিশুদের মতো 
এক হৃদয়হীন নিঃসঙ্গতায় ডুবে গেছে সূর্য
কিছুক্ষণ আগে

রাত নামার সাথে
মেঘলা আকাশে
ভারি বর্ষণের ইঙ্গিত
স্বাধীন আকাশকে গ্রাস করেছে অনিশ্চয়তার দৃষ্টি
তখন এক প্রস্ত আশ্রয়ের খোঁজে
এক টুকরো আহারের প্রয়োজনে
বেড়ে চলে অসহায় মানুষের কোলাহল


এক দীর্ঘ পথ পেরুনোর অবসন্নতায়
এক প্রবীণ  সীমান্ত পেরিয়ে এসেছেন
স্ত্রীকে কাঁধে বয়ে
পূর্বপুরুষের ভিটে-মাটি ছেড়ে আসতে চান নি
মাটি কামড়ে থাকতে চেয়েছিলেন
কিন্তু হৃদয়হীন বার্মিজ সেনারা
পাঁচটি ছেলেকেই মেরে ফেলেছে
একমাত্র মেয়েকে জোর করে নিয়ে গেছে, ফেরেনি সে
এপারে এসেও তার চোখ ফিরে গেছে 
গ্রামে, এখনো জ্বলছে আগুন
চেয়ে আছে আর্ত চোখ
সীমাহীন কষ্টের ঝাপসা কুয়াশায়

একটি শিশুও চলে এসেছে মায়ের গর্ভে
পিতার রক্তের দাগ লেগে আছে রাখাইন পল্লীতে
সে রক্ত জমাট বেধেছে
আমার হৃৎপিণ্ডে।
--- --- --
মায়ানমারের পাষাণ হৃদয় শাসক শ্রেণী হৃদয়হীন সামরিক বাহিনী সন্ত্রাস দমনের অজুহাতে রাখাইনের রোহিঙ্গা জন গোষ্ঠীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, অসহায় নারীদেরকে ধর্ষণ করছে, শিশুদের মা-বাবা হারা করছে, ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুহারা করেছে। অথচ পরাশক্তিগুলির বিরোধিতায় নিরাপত্তা পরিষদে সর্ব সম্মতিতে মায়ানমার সরকারের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হলো না। নিজ নিজ ভূ-রাজনৈতিক সংকীর্ণ ব্যবসায়িক স্বার্থে ধর্মীয় বিদ্বেষের কারণে সন্ত্রাস দমনের অযুহাতে মানবতার বিরুদ্ধে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অপরাধীদের পক্ষ নিয়েছে। এই অন্যায়ের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। কিন্তু জানি, এই অন্যায়ের সত্য-বিবরণ ইতিহাসের পাতায় লেখা থাকবে। একদিন পৃথিবীর মানুষ উচ্চকন্ঠ হয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবে।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী