৩৫.অনুশোচনা -আইনুল বারী

৩৫.অনুশোচনা
-আইনুল বারী
১১//২০১৬
----------------------------
ক্রমে ক্রমে ক্ষুদ্র হয়ে যাই 
পোকার মতো
কী এক লজ্জায়
অসন্মানে
নিষ্পেষিত হই
নিজের ভেতরের 
আগুনে গভীর
অগ্নিদগ্ধ হই

দাউ দাউ আগুনের উচ্ছ্বাসিত শিখার চেয়েও বড় কি
আত্মাকে দগ্ধ করে যে আগুন, অনুশোচনার?

বিগত অসভ্যতার বীতশ্রদ্ধ জবাব
পোড়া মনের নম্রতায়
ভোরের আলোর মতো ফুটে ওঠে
আবার জেগে ওঠার আরেক স্বপ্ন!


আমি এক ক্ষুদ্র সাহসী পোকা, 
পোকার মতো
সূর্যের আলোর মতো বিরাট স্বপকে ছুঁয়ে দেখি 
বিনম্রতায়
স্পর্শ করে দেখি এখনও কম্পমান
আমার হৃদয়

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী