৩৭.বিবমিষা -আইনুল বারী

৩৭.বিবমিষা
-আইনুল বারী
২৮/৩/২০১৬
----------------------------------------
জানি আমি আমার বন্ধ ঘরের বাইরে
জনাকীর্ণ শহরের দোমড়ানো-মোচরানো ঐ রাস্তায়
আজও চলছে এক শবমিছিল
কেউ পুড়েছে ভয়ানক অন্যায় আগুনে
কারও লাশ ডুবে আছে কচুরিপানায় ভরা এঁদো জলে
কারও ঘার-পিঠ বিদ্ধ হয়েছে চাপাতির কোপে ও ঘাতকের বুলেটে
কারও ব্যর্থ জীবন নিঃশেষিত হয়েছে আত্মহননে
অথবা দূর্ঘটনায় হারিয়ে গেছে কোনো প্রাণ
উত্তপ্ত সূর্যের নিচে বিমগ্ন হচ্ছে এই ভয়ার্ত শহর                                                                                                           এক অসামান্য বিবমিষায় ।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী