Posts

৬০.একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি -আইনুল বারী

৬০.একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি -আইনুল বারী ১৬/১/২০১৮ ------------------------------------------------- একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি ------------------------------------------------- একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি আমি জানি আমি ময়ূর নই তবু ভেবো না কখনো বিচরণের বেড়া টপকে যাবো এক ক্লান্ত পশু এই ঘেরাটোপে এর চেয়ে বেশি স্থান নেই যার অধিকারে যদিও সীমানার ওপারে প্রলোভন এক অপরূপ সৌন্দর্যের খোলা মাঠে যেখানে উড়ছে কতো স্বাধীনতার লাল-নীল ঘুড়ি একদল শিশু আর সজীব ঘাস ও ফড়িং, হাস ও বেড়াল ও কাকের হৈচৈ, কথা-কাটাকাটি বন্দী পশুর চোখ ঘোলা হয়ে আসে, অস্পষ্ট পৃথিবীর ছবি হাঁটু ভেংগে পড়ে যায় শরীরের বোঝা ফিশফিশ নিজেকে শোনায়ঃ আমার মাটির উপর আমি এখানেই বসে থাকবো চিরকাল এখানেই সমাধি হবে আমার অজেয় শরীর এক টুকরো গভীর সবুজের আদরে।

৫৯.মায়া -আইনুল বা রী

৫৯.মায়া -আইনুল বা রী ২/১/২০১৮ -------------------- হিজিবিজি বিভিন্ন রকম বিরক্তিকর অনুভূতি তারপর জন্ম নেয় প্রশান্তির এক মায়া এ মায়াই বাঁচিয়ে রাখে আমাকে অন্যের প্রতি নিকৃষ্ট হওয়ার হাত থেকে ঘৃণা-অভিশাপ নয়, প্রতিহিংসা-প্রতিশোধ নয়, মায়া অতলন্ত মায়ার সাগরে অবগাহন করি।

৫৮.চোখ মেলে যা দেখি, তা স্বপ্ন না বাস্তবতা? -আইনুল বারী

৫৮.চোখ মেলে যা দেখি , তা স্বপ্ন না বাস্তবতা ? - আইনুল বারী ২৮/১২/২০১৭ ------------------------- চোখ মেলে যা দেখি , তা স্বপ্ন না বাস্তবতা ? স্বপ্নেরও রঙ আছে , আকৃতি , প্রকৃতি , শব্দ , কথা সুতরাং আমি নিশ্চিত নই জীবনের রূপ বড় জটিল মাঝে মাঝে মনে হয় জেগে নেই দিনে দিনে ঘুম আমার আরও গাঢ় হয় জেগে থাকা অথবা ঘুমিয়ে থাকা , দুটোই সমান কোনো কিছুই আলাদা কিছু নয় কেবল অন্তর জানিয়ে দেয় , এ কোন স্টেশন!

৫৭. শোক ও ভালোবাসা -আইনুল বারী

৫৭. শোক ও ভালোবাসা - আইনুল বা রী - ৮ / ১১ / ২০১৭ --------  ----      ----    --- আমরা সত্তাকে ভাগ করে নিয়েছি বিবিধ শোকে   ও ভালোবাসায় কেউ শোকে পাথর হয়ে আছে সন্ত্রাসের বলি দেখে কেউ ম্রিয়মাণ প্রিয় নেতার সমাধিস্থলের কাছে কারো শোক শিক্ষা গুরুর মহাপ্রয়াণে শোকাহত কেউ সহকর্মী অথবা প্রিয় বন্ধুর মৃত্যুতে কারো চোখ ভেজে অকৃত্রিম জাতীয়তাবাদী চেতনায় হয়তো কেঁদেছে কেউ সাগরে হারানো নবীন মাঝির জন্য কারো শোক - ব্যাকুলতা অসহায় রোহিঙ্গার চোখের পানিতে কেউ কাঁদে ডলফিন আর নীল তিমির   জন্য তোমারও   কাতর চোখ হয়তো ভিজেছে আজ   শত্রুর শিশুর কান্নায় আজ সব শোক ও ভালোবাসা এক হয়ে যাক মানব হৃদয়ে শোক পালিত হোক নিবিড় সততায় ।

৫৬. ওগো মাছ -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী -২৯/১০/২০১৭ -- -- -- ওগো মাছ সোনালী, রূপালী আশা ও আলোয় ভাসো জলতরঙ্গে ভুল ভেবে কাছে আসো? এসো না কাছে আমরা হৃদয়হীন, আমরা বিষাক্ত মন দূরে থাকো যতো পারো, যাও দূর স্রোতে...।

৫৫. তুমি জানো না আমি কী দেখি -আইনুল বারী

৫৫.  তুমি জানো না আমি কী দেখি - আইনুল বারী ১৮/১০/২০১৭ -- --- --- যখন  তারা দেখে,   আমাকে দেখতে, আমি কী দেখি জানে না  তারা   আমি কী দেখছি হয়তো ভাবে,   আমি অশ্লীলতাকেই দেখি কেবল আমার হৃদয় সে কথা জানে আমার চোখ কী দেখছে না , আমি অশ্লীলতাকে দেখি না উপভোগও করি না আমিতো দেখি স্মৃতিকাতর হয়ে ওঠা আমার মুগ্ধ শৈশবকে স্মৃতিময় বিকেলের রঙধনুটাকে অথবা বাঁশির সুর বিকেলের শেষে, হালকা হাওয়ায় যেনো আজও ভেসে আসে।

৫৪.একটি গোলাপও রেখো -আইনুল বারী

৫৪.একটি গোলাপও রেখো -আইনুল বারী ১২/১০/২০১৭ -    - একদিন অনুচ্চারিত থাকবে ভাষা অশ্রুতিযোগ্য হবে কিছু কথা কিছু ব্যাথা অনতিক্রম্য ঈশ্বর প্রদত্ত সেদিন হারিয়ো না বিশ্বাস দাও প্রতিশ্রুতি একটি গোলাপও রেখো সদ্য ফুটন্ত নয় কেবল শুকিয়ে আসা।

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৫৩ . আমিতো মানুষ , তাই - আইনুল বা রী ১১/১০/২০১৭ --    ---     ---   --- নিজের সাথে নিজের যুদ্ধ ভালো আর মন্দের এভাবেই এগিয়ে যাই আমার মাঝে আমি আমিতো মানুষ , তাই   অর্ধেক আলোয় আর অর্ধেক অন্ধকারে আছি দিনের সূর্য আর রাতের তারায় মিলেমিশে কখনো সুন্দর আমি   কখনো অসুন্দর আমিতো মানুষ , তাই আমার শেকল পরানো পা ।

৫২.হৃদয়ের নীল -আইনুল বারী

৫২.হৃদয়ের নীল - আইনুল বারী ৭/১০/২০১৭ -- -- --- হৃদয়ের নীল আকাশের নীলের সাথে মিলেছে আজ নেই দূরত্ব দুই শূন্যতার।

৫১.রোহিঙ্গা শিশু ডুবে যাচ্ছে পানিতে -আইনুল বারী

৫১.রোহিঙ্গা শিশু ডুবে যাচ্ছে পানিতে - আইনুল বারী ৭/১০/২০১৭ -- --- --- -- -- একটি রোহিঙ্গা শিশু ডুবে যাচ্ছে পানিতে অস্তগামী সূর্যের মতো মায়ের চোখের পানিতে।

৫০.বিবশতা -আইনুল বারী

৫০.বিবশতা - আইনুল বারী ডিসেম্বর , ২০১০ -- --- -- তার মুখের ভেতর রক্তজমাটের মতো স্থির হয়ে আছে কিছু ভাষা ঘুম থেকে জ়েগে ওঠা শব্দের সরীসৃপদল আসাড় বোধের প্রকান্ড পাকস্থলির মাঝে পাক খায় , হামা দেয় , কেঁদে উঠে... আছড়ে পড়ে বায়বীয় মহাশূন্যতা   ঘাসের গভীর অরণ্যে। ( আংশিক সম্পাদিত)

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৪৯. সত্যের সম্ভাষণে,  জাগবে মানুষ - আইনুল বা রী ৩/১০/২০১৭ --- ---- একদিন মানুষের হৃৎপিণ্ডে অনুভূত হবে নতুন স্পন্দন সে দিন সত্যের বিজয়ী পতাকার নিচে দাঁড়াবে মানুষ সত্যের সম্ভাষণে , জাগবে মানুষ।

৪৮.যে অপরাধের ক্ষমা ছিলো না ও নেই -আইনুল বারী

 ৪৮. যে অপরাধের ক্ষমা ছিলো না ও নেই -আইনুল বারী ২০১৪  --   ---    --- ধ্বসে পড়া কংক্রীট   এখানে সেখানে , তারই ফাঁকে শোনা গেছে শকুনের ফিসফিস মুখোশের আড়ালে যতোই লুকোতে চাক পরাক্রম ঠান্ডা চোখের দানবের দল আমাদের জানার আর কিছু বাকি নেই গাজার   শিশুদের   রক্ত   প্রপাতে যতোই   প্লাবিত   হোক   ঐ    উপত্যকা তা   এক   মায়ার   নদী   হবে বন্দী    মানুষের   কান্নায়। (আংশিক সম্পাদিত।) --  ---- ২০১৪ সালে ইসরাইলী বর্বর সেনাদের গোলার আঘাতে গাজার সাধারণ নারী শিশু মানুষের  উ পর পরিচালিত গণহত্যার বিরুদ্ধে একজন শান্তিকামী বিশ্ব নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই ।

৪৭.ভুলে গেছে কাতর চোখ -আইনুল বারী

৪৭.ভুলে গেছে কাতর চোখ   -আইনুল বারী ২০১৫,২০১৭ ---  --- -- ভুলে গেছে কাতর চোখ   একদিন দেখেছিলো কোনো রাতে   ভুল করে দেখেছিলো গোপন স্বপ্নের মতো   জেগে ওঠা জোছনাকে...   গাঢ় ঘুম স্বপ্নকে চেপে ধরে মাতাল উদ্ভ্রান্তের মতো।

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী ১৭/৬/২০১৫, ৩/১০/২০১৭ --    ----    -- শিশুর মতো মহান কে আছে পৃথিবীতে? একটি কুকুর ছানার মতো? একটি মানব ছানার মতো? একটি গোলাপ কলির মতো? পবিত্র শিশু এমন কান্নার পৃথিবীতে আছে কি শিশুর কান্নার মতো সত্য কান্না? এমন ভাষার পৃথিবীতে শিশুর ভাষার মতো পবিত্র ভাষা? ক্লান্ত কবির বুকে হাহাকার ওঠে, অভিশাপ! শিশুর শুকনো ধুলো মাটি মাখা মুখে তবে জমে থাকুক যতো অভিশাপ।

৪৫.সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ্ডে -আইনুল বারী

৪৫.সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ্ডে - আইনুল বারী ২৭-৩০ / ৯ / ২০১৬ --  ----    --- কোনো মা - বাবা হারা নিঃসঙ্গ রোহিঙ্গা শিশুদের মতো   এক হৃদয়হীন নিঃসঙ্গতায় ডুবে গেছে সূর্য কিছুক্ষণ আগে রাত নামার সাথে মেঘলা আকাশে ভারি বর্ষণের ইঙ্গিত স্বাধীন আকাশকে গ্রাস করেছে অনিশ্চয়তার দৃষ্টি তখন এক প্রস্ত আশ্রয়ের খোঁজে এক টুকরো আহারের প্রয়োজনে বেড়ে চলে অসহায় মানুষের কোলাহল এক দীর্ঘ পথ পেরুনোর অবসন্নতায় এক প্রবীণ   সীমান্ত পেরিয়ে এসেছেন স্ত্রীকে কাঁধে বয়ে পূর্বপুরুষের ভিটে-মাটি ছেড়ে আসতে চান নি মাটি কামড়ে থাকতে চেয়েছিলেন কিন্তু হৃদয়হীন বার্মিজ সেনারা পাঁচটি ছেলেকেই মেরে ফেলেছে একমাত্র মেয়েকে জোর করে নিয়ে গেছে , ফেরেনি সে এপারে এসেও তার চোখ ফিরে গেছে   ঐ গ্রামে, এখনো জ্বলছে আগুন চেয়ে আছে আর্ত চোখ সীমাহীন কষ্টের ঝাপসা কুয়াশায় একটি শিশুও চলে এসেছে মায়ের গর্ভে পিতার রক্তের দাগ লেগে আছে   রাখাইন পল্লীতে সে রক্ত জমাট বেধেছে আমার হৃৎপিণ...