৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ
-আইনুল বারী
১৭/৬/২০১৫, ৩/১০/২০১৭
--    ----    --

শিশুর মতো মহান কে আছে পৃথিবীতে?
একটি কুকুর ছানার মতো?
একটি মানব ছানার মতো?
একটি গোলাপ কলির মতো?
পবিত্র শিশু

এমন কান্নার পৃথিবীতে আছে কি
শিশুর কান্নার মতো
সত্য কান্না?
এমন ভাষার পৃথিবীতে শিশুর ভাষার মতো
পবিত্র ভাষা?


ক্লান্ত কবির বুকে হাহাকার ওঠে,
অভিশাপ!
শিশুর শুকনো ধুলো মাটি মাখা মুখে
তবে জমে থাকুক যতো অভিশাপ।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী