৫৮.চোখ মেলে যা দেখি, তা স্বপ্ন না বাস্তবতা? -আইনুল বারী

৫৮.চোখ মেলে যা দেখি, তা স্বপ্ন না বাস্তবতা?
-
আইনুল বারী
২৮/১২/২০১৭
-------------------------
চোখ মেলে যা দেখি, তা স্বপ্ন না বাস্তবতা?
স্বপ্নেরও রঙ আছে, আকৃতি, প্রকৃতি, শব্দ,কথা
সুতরাং আমি নিশ্চিত নই
জীবনের রূপ বড় জটিল
মাঝে মাঝে মনে হয় জেগে নেই
দিনে দিনে ঘুম আমার আরও গাঢ় হয়
জেগে থাকা অথবা ঘুমিয়ে থাকা, দুটোই সমান
কোনো কিছুই আলাদা কিছু নয়
কেবল অন্তর জানিয়ে দেয়, এ কোন স্টেশন!

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী