৫৫. তুমি জানো না আমি কী দেখি -আইনুল বারী

৫৫. তুমি জানো না আমি কী দেখি
-আইনুল বারী
১৮/১০/২০১৭
-- --- ---
যখন তারা দেখে, আমাকে দেখতে, আমি কী দেখি
জানে না তারা আমি কী দেখছি
হয়তো ভাবে, আমি অশ্লীলতাকেই দেখি
কেবল আমার হৃদয় সে কথা জানে
আমার চোখ কী দেখছে
না, আমি অশ্লীলতাকে দেখি না
উপভোগও করি না
আমিতো দেখি
স্মৃতিকাতর হয়ে ওঠা আমার মুগ্ধ শৈশবকে
স্মৃতিময় বিকেলের রঙধনুটাকে
অথবা বাঁশির সুর
বিকেলের শেষে, হালকা হাওয়ায়
যেনো আজও ভেসে আসে।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী