২৪.ভালোবাসাই হোক সমঝোতা -আইনুল বারী

২৪.ভালোবাসাই হোক সমঝোতা
-আইনুল বারী১৩/৭/২০১৬
-----------------------------
আমাদের বিশ্বাস যখন বিভিন্ন
পরষ্পর সংঘাতপূর্ণ
তখন একমাত্র ভালোবাসাই হতে পারে 
দুজনের মেলবন্ধন 
যখন অন্য উপায় নেই

পৃথিবীকে দ্বিধা করো না,
এসো জূড়ে দেই ঐক্যের সেতু,যদি
অন্য উপায় না থাকে
এসো স্থাপন করি হৃদয়কে
ভালোবাসাই হোক সমঝোতা

পৃথিবী আক্রান্ত আজ
ঘৃণার বিষে, তোমার আমার
অহংকার ও বিভেদের বিবিধ কারণে
চাঁদের আলোয় নিষ্পাপ
কাব্য লেখা হয় না।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী