Posts

Showing posts from July, 2017

১৫.ওহে, কতো টাকা লাগে মানুষের কষ্ট কমাতে? -আইনুল বারী

১৫.ওহে, কতো টাকা লাগে মানুষের কষ্ট কমাতে? -আইনুল বারী ১১/৭/২০১৭ -- --- -- আজও এক ভয়ংকর তুফান এসে ভেঙে চুড়ে ভাসিয়ে দিয়ে গেল সংসারের যাবতীয় কিছু তিন'চালা ছোট ঘরের উপর গোপনীয়তার ছাউনি, জানালার নড়বড়ে পাল্লা, গোয়াল ঘরের খুটি, ছালা, টিনের দরজা, হাড়ি-পাতিল, উঠোনে মেলে রাখা শুটকি,শাড়ি-লুংগি, বিছানার চাদর এলোমেলো করে দিলো এক নিমিষে ঘরের সজ্জা, মুছে গেছে আলপনা, দেয়ালে টাঙ্গানো পুরোনো পারিবারিক ছবি, আর যত্নে লালিত শিশুর মতো এক টুকরো সবজি বাগান ক্ষতবিক্ষত হয়ে গেছে অকস্মাৎ ঝড় ও প্রবল পানির তোড়ে গাছ ভেঙ্গে পড়ার শব্দের সাথে মানুষের গোঙ্গানিও ঐ শুনুন মৃত প্রতিবন্ধী ছেলের জন্য, হারানো বাছুরের জন্য কান্না কিছু দূরে পাহাড়ে ধ্বস নামে, গলিত লাভার মতো দেবে আসে মায়ার মাটি, কষ্টের আশ্রয়টুকু, বেড়ে চলে হাহাকার নদী ভাঙ্গনের সাথে, বানভাসি মানুষের কোলাহল, আর আশ্রয়ের খোঁজে হু হু ছুটোছুটি... বার্তা পৌঁছুতে দেরি হয়ে গেছে বলে আফসোস, আসেনি ফিরে অনেক মাছ শিকারীও পূর্বসংকেত ও ব্যবস্থাপনার জটিলতায় জরুরি মেডিকেল টিমগুলি ও ত্রাণ ভান্ডারের তদারকি কর্মকর্তাগণ যথেষ্ট নড়েননিচড়ে্ননি হা...

১৪.বেঁচে থাকার বিস্ময় -আইনুল বারী

১৪.বেঁচে থাকার বিস্ময় -আইনুল বারী ৯/৩/২০১৬ ----- ----------- খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু সত্যি খুব আশ্চর্যের  প্রয়োজন সৃষ্টি হওয়ায় বিভোর হয়ে তিনি একদিন রিক্সায় করে যাবেন রাস্তার এ পাশ থেকে ওপাশে একটি নির্দিষ্ট রাস্তায়,নির্দিষ্ট সময়ে এসে নির্দিষ্ট স্থানে পৌঁছুবে তার রিক্সা ঠিক যখন ঝড় কিছুটা প্রবল হবে, আর প্রায় গাছ-পালাহীন ঢাকা শহরে যে দু একটি গাছ এখনও আছে,তাদের একটি মাঝারি ঝড়ের আঘাতে ভেংগে পড়বে ঠিক তারই মাথার উপরে এমন ঝড়ে যখন যুবক গাছ ভেংগে না পড়লেও পারতো এই বসন্তের মন ভোলানো শৌখিন দিনে তাই হলো,যেনো এ ছাড়া অন্য কিছু সম্ভব ছিলো না লাল কৃষ্ণ চূড়াটির আঘাত ততোটাই রূঢ় ছিলো যতোটা প্রয়োজন হতো তার প্রাণ হরণের জন্য কিছু ক্ষণ আগের বেঁচে থাকা মূহূর্তের মৃত্যুর চেয়ে রহস্যময় নয় বরং তা সাধারণ, অসাধারণ এক যাত্রা, রাস্তার এ পাশ থেকে ওপাশে। -- --- -- মাত্র কিছু দিন আগে পাসপোর্ট অফিসে চলচিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর সাথে পরিচয় হলো। বসে থাকার বেশ কিছুক্ষণ অনেক কথা হলো। সততা ও সত্যের পক্ষে কিছু দৃঢ়চেতা বাক্যবিনিময়।বিনয়ী তিনি আমাকে তাঁর ভিজিটিং কার্ড দিলেন, আমি আমার ফোন নাম্বার দিলাম। অ...

১৩.দোযখের পথে না হেঁটে চলি স্বর্গের পথে -আইনুল বারী

১৩.দোযখের পথে না হেঁটে চলি স্বর্গের পথে আইনুল বারী ৭/৫/১৪ -- -- -- -- কখনো মনে হয় বিষে লীন এই মায়ার বুড়িগঙ্গা বাঁচিয়ে দিয়েছে রেজওয়ানার স্বামীকে এ দেশের আহত, ক্রন্দনরত পরিবেশ সৃষ্টি কর্তার কাছে প্রার্থণা করেছিলো, 'ওকে বাঁচিয়ে রেখো স্রষ্টা, ওর স্ত্রী আমাদের বেঁচে থাকার জন্য একটা চেষ্টাতো করছে।' তাই রেজওয়ানার স্বামীকে জীবন্ত খুঁজে পাওয়া গেছে আবু বকর সিদ্দিকীর মায়ের দোয়াও কবুল হয়েছিলো নাগরিক মনেও এক বিন্দু প্রশান্তি এলো রেজওয়ানার স্বামীর অপহরণকারী কারা ছিলো? বলছি সে উত্তর এখনো খুঁজছি আমরা কিন্তু আশ্চর্য নিরবতা ভয় পাইয়ে দেয় সাধারণ মানুষের মনে ক্রমাগত এখানে সেখানে খানা-খন্দে রেখে দেয়া আছে কিছু রোমহর্ষক নিরবতা এক ভয়াবহ পতনের মুখে সব কিছু এখন ভালোভাবেই রাশ টেনে ধরা দরকার একটা কিছু করতে হবে জরুরি দোযখের পথে না হেঁটে চলি স্বর্গের পথে।

১২.শিশুরাই পবিত্র -আইনুল বারী

১২.শিশুরাই পবিত্র -আইনুল বারী ২২/৩/২০১৬ --      --       ---- পবিত্র, সভ্য, নিরহংকার আর কে আছে পাথর,পানি, ও শিশুরা ছাড়া? পৃথিবীতে কেবল তারাই পবিত্র অথচ গাজার শিশুরা এতোটাই পরাক্রম যে শিশুদের বিরুদ্ধেই যুদ্ধ করছে পরাক্রম? আত্মার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যায়? নাহ, জীবনের এই অভিজ্ঞতা পৃথিবীর বুকেই ধিক এই নরকযন্ত্রণা অবশেষে পরজীবনের জন্য এক স্বাক্ষী হলাম!