১৫.ওহে, কতো টাকা লাগে মানুষের কষ্ট কমাতে? -আইনুল বারী
১৫.ওহে, কতো টাকা লাগে মানুষের কষ্ট কমাতে?
-আইনুল বারী
১১/৭/২০১৭
-- --- --
-আইনুল বারী
১১/৭/২০১৭
-- --- --
আজও এক ভয়ংকর তুফান এসে ভেঙে চুড়ে ভাসিয়ে দিয়ে গেল
সংসারের যাবতীয় কিছু
তিন'চালা ছোট ঘরের উপর গোপনীয়তার ছাউনি,
জানালার নড়বড়ে পাল্লা, গোয়াল ঘরের খুটি,
ছালা, টিনের দরজা, হাড়ি-পাতিল,
উঠোনে মেলে রাখা শুটকি,শাড়ি-লুংগি, বিছানার চাদর
এলোমেলো করে দিলো এক নিমিষে
ঘরের সজ্জা, মুছে গেছে আলপনা, দেয়ালে টাঙ্গানো
পুরোনো পারিবারিক ছবি, আর
যত্নে লালিত শিশুর মতো এক টুকরো সবজি বাগান
ক্ষতবিক্ষত হয়ে গেছে
অকস্মাৎ ঝড় ও প্রবল পানির তোড়ে

গাছ ভেঙ্গে পড়ার শব্দের সাথে মানুষের গোঙ্গানিও ঐ শুনুন
মৃত প্রতিবন্ধী ছেলের জন্য, হারানো বাছুরের জন্য কান্না
কিছু দূরে পাহাড়ে ধ্বস নামে, গলিত লাভার মতো দেবে আসে
মায়ার মাটি, কষ্টের আশ্রয়টুকু,
বেড়ে চলে হাহাকার নদী ভাঙ্গনের সাথে, বানভাসি মানুষের কোলাহল,
আর আশ্রয়ের খোঁজে হু হু ছুটোছুটি...
বার্তা পৌঁছুতে দেরি হয়ে গেছে বলে আফসোস,
আসেনি ফিরে অনেক মাছ শিকারীও

পূর্বসংকেত ও ব্যবস্থাপনার জটিলতায় জরুরি মেডিকেল টিমগুলি
ও ত্রাণ ভান্ডারের তদারকি কর্মকর্তাগণ
যথেষ্ট নড়েননিচড়ে্ননি
হায়! কোন দোষে দূর্গত পীড়িত হলাম আবারও?
দারিদ্রের অজুহাত নয়, কীসের দারিদ্র্যে?
আসলে মানুষ নেইতো কেউ
আমাদেরকে শোনাবেন না পাষানহৃদয় রাজকীয় শ্লোক ও শোকবার্তাগুলি
ওহে,কতো টাকা লাগে মানুষের কষ্ট কমাতে?

উপেক্ষা্য় ও অনুভূতিশূন্যতায়
মরে যাই কতোবার চূড়ান্ত মৃত্যুর আগে
জানি আবারও মরবো, কিন্তু একদিন
আমাদের কন্ঠস্বর
প্রবল হয়ে উঠবে ঝলসানো পৃথিবীর বুকে
তাই প্রজন্ম প্রজন্ম হৃদস্পন্দনে
পীড়িত আত্মায় আগুন জ্বালিয়ে রেখেছি।
মরে যাই কতোবার চূড়ান্ত মৃত্যুর আগে
জানি আবারও মরবো, কিন্তু একদিন
আমাদের কন্ঠস্বর
প্রবল হয়ে উঠবে ঝলসানো পৃথিবীর বুকে
তাই প্রজন্ম প্রজন্ম হৃদস্পন্দনে
পীড়িত আত্মায় আগুন জ্বালিয়ে রেখেছি।
Comments
Post a Comment