১৩.দোযখের পথে না হেঁটে চলি স্বর্গের পথে -আইনুল বারী

১৩.দোযখের পথে না হেঁটে চলি স্বর্গের পথে
আইনুল বারী
৭/৫/১৪
-- -- -- --
কখনো মনে হয় বিষে লীন এই মায়ার বুড়িগঙ্গা
বাঁচিয়ে দিয়েছে রেজওয়ানার স্বামীকে
এ দেশের আহত, ক্রন্দনরত পরিবেশ
সৃষ্টি কর্তার কাছে প্রার্থণা করেছিলো,
'ওকে বাঁচিয়ে রেখো স্রষ্টা,
ওর স্ত্রী আমাদের বেঁচে থাকার জন্য একটা চেষ্টাতো করছে।'
তাই রেজওয়ানার স্বামীকে জীবন্ত খুঁজে পাওয়া গেছে
আবু বকর সিদ্দিকীর মায়ের দোয়াও
কবুল হয়েছিলো
নাগরিক মনেও এক বিন্দু প্রশান্তি এলো
রেজওয়ানার স্বামীর অপহরণকারী কারা ছিলো?
বলছি সে উত্তর এখনো খুঁজছি আমরা
কিন্তু আশ্চর্য নিরবতা ভয় পাইয়ে দেয়
সাধারণ মানুষের মনে
ক্রমাগত এখানে সেখানে
খানা-খন্দে রেখে দেয়া আছে
কিছু রোমহর্ষক নিরবতা
এক ভয়াবহ পতনের মুখে সব কিছু
এখন ভালোভাবেই রাশ টেনে ধরা দরকার
একটা কিছু করতে হবে জরুরি
দোযখের পথে না হেঁটে চলি স্বর্গের পথে।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী