১৪.বেঁচে থাকার বিস্ময় -আইনুল বারী
১৪.বেঁচে থাকার বিস্ময়
-আইনুল বারী
৯/৩/২০১৬
----- -----------
খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু সত্যি খুব আশ্চর্যের
প্রয়োজন সৃষ্টি হওয়ায় বিভোর হয়ে
তিনি একদিন রিক্সায় করে যাবেন
রাস্তার এ পাশ থেকে ওপাশে
একটি নির্দিষ্ট রাস্তায়,নির্দিষ্ট সময়ে এসে
নির্দিষ্ট স্থানে পৌঁছুবে তার রিক্সা
ঠিক যখন ঝড় কিছুটা প্রবল হবে,
আর প্রায় গাছ-পালাহীন ঢাকা শহরে
যে দু একটি গাছ এখনও আছে,তাদের একটি
মাঝারি ঝড়ের আঘাতে ভেংগে পড়বে
ঠিক তারই মাথার উপরে
এমন ঝড়ে যখন যুবক গাছ ভেংগে না পড়লেও পারতো
এই বসন্তের মন ভোলানো শৌখিন দিনে
তাই হলো,যেনো এ ছাড়া অন্য কিছু সম্ভব ছিলো না
লাল কৃষ্ণ চূড়াটির আঘাত ততোটাই রূঢ় ছিলো
যতোটা প্রয়োজন হতো তার প্রাণ হরণের জন্য
-আইনুল বারী
৯/৩/২০১৬
----- -----------
খালিদ মাহমুদ মিঠুর মৃত্যু সত্যি খুব আশ্চর্যের
প্রয়োজন সৃষ্টি হওয়ায় বিভোর হয়ে
তিনি একদিন রিক্সায় করে যাবেন
রাস্তার এ পাশ থেকে ওপাশে
একটি নির্দিষ্ট রাস্তায়,নির্দিষ্ট সময়ে এসে
নির্দিষ্ট স্থানে পৌঁছুবে তার রিক্সা
ঠিক যখন ঝড় কিছুটা প্রবল হবে,
আর প্রায় গাছ-পালাহীন ঢাকা শহরে
যে দু একটি গাছ এখনও আছে,তাদের একটি
মাঝারি ঝড়ের আঘাতে ভেংগে পড়বে
ঠিক তারই মাথার উপরে
এমন ঝড়ে যখন যুবক গাছ ভেংগে না পড়লেও পারতো
এই বসন্তের মন ভোলানো শৌখিন দিনে
তাই হলো,যেনো এ ছাড়া অন্য কিছু সম্ভব ছিলো না
লাল কৃষ্ণ চূড়াটির আঘাত ততোটাই রূঢ় ছিলো
যতোটা প্রয়োজন হতো তার প্রাণ হরণের জন্য
কিছু ক্ষণ আগের বেঁচে থাকা
মূহূর্তের মৃত্যুর চেয়ে রহস্যময় নয়
বরং তা সাধারণ,
অসাধারণ এক যাত্রা,
রাস্তার এ পাশ থেকে ওপাশে।
-- --- --
মূহূর্তের মৃত্যুর চেয়ে রহস্যময় নয়
বরং তা সাধারণ,
অসাধারণ এক যাত্রা,
রাস্তার এ পাশ থেকে ওপাশে।
-- --- --
মাত্র কিছু দিন আগে পাসপোর্ট অফিসে চলচিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর সাথে পরিচয় হলো। বসে থাকার বেশ কিছুক্ষণ অনেক কথা হলো। সততা ও সত্যের পক্ষে কিছু দৃঢ়চেতা বাক্যবিনিময়।বিনয়ী তিনি আমাকে তাঁর ভিজিটিং কার্ড দিলেন, আমি আমার ফোন নাম্বার দিলাম। অলিখিত চুক্তি হলো প্রয়োজনে পরষ্পর ভালো কাজে সহযোগিতার। কিন্তু এর পরে দেখা হয়নি, কথাও হয় নি। তার আগেই এমন হঠাৎ মৃত্যু হলো তার। মহান সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তিতে রাখুন।
Comments
Post a Comment