৫৬. ওগো মাছ -আইনুল বারী -২৯/১০/২০১৭ -- -- -- ওগো মাছ সোনালী, রূপালী আশা ও আলোয় ভাসো জলতরঙ্গে ভুল ভেবে কাছে আসো? এসো না কাছে আমরা হৃদয়হীন, আমরা বিষাক্ত মন দূরে থাকো যতো পারো, যাও দূর স্রোতে...।
৫৫. তুমি জানো না আমি কী দেখি - আইনুল বারী ১৮/১০/২০১৭ -- --- --- যখন তারা দেখে, আমাকে দেখতে, আমি কী দেখি জানে না তারা আমি কী দেখছি হয়তো ভাবে, আমি অশ্লীলতাকেই দেখি কেবল আমার হৃদয় সে কথা জানে আমার চোখ কী দেখছে না , আমি অশ্লীলতাকে দেখি না উপভোগও করি না আমিতো দেখি স্মৃতিকাতর হয়ে ওঠা আমার মুগ্ধ শৈশবকে স্মৃতিময় বিকেলের রঙধনুটাকে অথবা বাঁশির সুর বিকেলের শেষে, হালকা হাওয়ায় যেনো আজও ভেসে আসে।
৫৪.একটি গোলাপও রেখো -আইনুল বারী ১২/১০/২০১৭ - - একদিন অনুচ্চারিত থাকবে ভাষা অশ্রুতিযোগ্য হবে কিছু কথা কিছু ব্যাথা অনতিক্রম্য ঈশ্বর প্রদত্ত সেদিন হারিয়ো না বিশ্বাস দাও প্রতিশ্রুতি একটি গোলাপও রেখো সদ্য ফুটন্ত নয় কেবল শুকিয়ে আসা।
৫৩ . আমিতো মানুষ , তাই - আইনুল বা রী ১১/১০/২০১৭ -- --- --- --- নিজের সাথে নিজের যুদ্ধ ভালো আর মন্দের এভাবেই এগিয়ে যাই আমার মাঝে আমি আমিতো মানুষ , তাই অর্ধেক আলোয় আর অর্ধেক অন্ধকারে আছি দিনের সূর্য আর রাতের তারায় মিলেমিশে কখনো সুন্দর আমি কখনো অসুন্দর আমিতো মানুষ , তাই আমার শেকল পরানো পা ।
৫০.বিবশতা - আইনুল বারী ডিসেম্বর , ২০১০ -- --- -- তার মুখের ভেতর রক্তজমাটের মতো স্থির হয়ে আছে কিছু ভাষা ঘুম থেকে জ়েগে ওঠা শব্দের সরীসৃপদল আসাড় বোধের প্রকান্ড পাকস্থলির মাঝে পাক খায় , হামা দেয় , কেঁদে উঠে... আছড়ে পড়ে বায়বীয় মহাশূন্যতা ঘাসের গভীর অরণ্যে। ( আংশিক সম্পাদিত)
৪৯. সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ - আইনুল বা রী ৩/১০/২০১৭ --- ---- একদিন মানুষের হৃৎপিণ্ডে অনুভূত হবে নতুন স্পন্দন সে দিন সত্যের বিজয়ী পতাকার নিচে দাঁড়াবে মানুষ সত্যের সম্ভাষণে , জাগবে মানুষ।
৪৮. যে অপরাধের ক্ষমা ছিলো না ও নেই -আইনুল বারী ২০১৪ -- --- --- ধ্বসে পড়া কংক্রীট এখানে সেখানে , তারই ফাঁকে শোনা গেছে শকুনের ফিসফিস মুখোশের আড়ালে যতোই লুকোতে চাক পরাক্রম ঠান্ডা চোখের দানবের দল আমাদের জানার আর কিছু বাকি নেই গাজার শিশুদের রক্ত প্রপাতে যতোই প্লাবিত হোক ঐ উপত্যকা তা এক মায়ার নদী হবে বন্দী মানুষের কান্নায়। (আংশিক সম্পাদিত।) -- ---- ২০১৪ সালে ইসরাইলী বর্বর সেনাদের গোলার আঘাতে গাজার সাধারণ নারী শিশু মানুষের উ পর পরিচালিত গণহত্যার বিরুদ্ধে একজন শান্তিকামী বিশ্ব নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই ।
৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী ১৭/৬/২০১৫, ৩/১০/২০১৭ -- ---- -- শিশুর মতো মহান কে আছে পৃথিবীতে? একটি কুকুর ছানার মতো? একটি মানব ছানার মতো? একটি গোলাপ কলির মতো? পবিত্র শিশু এমন কান্নার পৃথিবীতে আছে কি শিশুর কান্নার মতো সত্য কান্না? এমন ভাষার পৃথিবীতে শিশুর ভাষার মতো পবিত্র ভাষা? ক্লান্ত কবির বুকে হাহাকার ওঠে, অভিশাপ! শিশুর শুকনো ধুলো মাটি মাখা মুখে তবে জমে থাকুক যতো অভিশাপ।