২৬.কীভাবে পারো তুমি? -আইনুল বারী

২৬.কীভাবে পারো তুমি?
-আইনুল বারী১/৫/২০১৬
---------------------------

পৃথিবীতে যখন অনেক কষ্ট তখন তুমি কীভাবে পিয়ানো বাজাও?
নিজের সুন্দর কোমল হাতের আংগুলের আশ্চর্য কারুকার্যময়
নখের দিকে তৃপ্তির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে
আবার প্রেমে পড়ে যাও সেই উচ্চাভিলাষী যুবকের
যার চোখের তারায় তুমি আজো এক ভুবনমোহনী নর্তৃকী
কীভাবে তোমার দু'ঠৌঁটের মাঝে
জীবিত হয় অভিজাত কামনার অস্ফুট মন্ত্র
যখন পৃথিবীর কষ্ট অত্যাধিক?


তুমি কি মানুষ নও, সেও কি নয়?
যে তোমার মতো, তোমারই স্বামী বা স্বপ্নচারী প্রেমিক
সারাদিন হৃদয় ভোলানো গান গেয়ে, কবিতা লিখে
আকাশের সাথে হিজিবিজি আমুদে রহস্য-কথোপকথনে
কীভাবে এমন বিচ্ছিন্ন থাকা যায় এই পৃথিবীর সংস্পর্শে
যখন নানাবিধ এমন রক্তিম কষ্টে হয়তো

পৃথিবীরই মরে যেতে ইচ্ছা করে গভীর বিষাদে?

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী