২৭.পরাজিত কবিতা -আইনুল বারী

২৭.পরাজিত কবিতা
-আইনুল বারী

৩১/৩-৫/৪/২০১৬
---------------------------


ক্লান্ত কবিতা নিমিষে ভেঙ্গে পড়ে
কবিতার ছন্দবদ্ধ মানসিক জড়তায় 
সুললিত শব্দের ঝংকারে
কাঁচের পাত্রের মতো।


কবিতা তার জীবনের অর্থ খুঁজে পায়
বিপন্ন শব্দের কোলাহলে,
পরিমিত শব্দের শিল্পে নয়।

কবিতা সত্যের আশ্রয় খোঁজে
যেনো জীবনকে ফিরে পায়
কবিতার অপমৃত্যু
কবিতার অভিনয়েই হয়।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী