২৮.নিরাপদ আশ্রয় -আইনুল বারী

২৮.নিরাপদ আশ্রয়
-আইনুল বারী
৩০/৩/২০১৬
-----------------------
কখনো এমনতো হয়
প্রয়োজন শুধু এক নিরাপদ আশ্রয়ের
যখন অন্য কিছু ভাবনার চেয়ে 
শ্রেয়তর মনে হয় নিজের জন্য এক নিরাপদ ঘাঁটি
যখন অন্ধকার, বিপজ্জনক সবকিছু
এমন কি নিজের ছায়াও শত্রুভাবাপন্ন
আর কোথাও নেই নির্ভরতা
নেই লুকিয়ে থাকার
বিশ্বস্ত কোনো গোপন জায়গা

তখন সঙ্গগোপনে ফিরে যেতে ইচ্ছা করে
মাতৃগর্ভের নিরাপদ আশ্রয়ে
ভুমিষ্ঠ হবার আগের অবস্থায়
যেখানে জীবনের শ্বাসপ্রশ্বাস নিরাপদ
বেঁচে থাকার অসহনীয় ঝুঁকি নেই।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী