৩২.কোনো এক স্মৃতি -আইনুল বারী

৩২.কোনো এক স্মৃতি
-আইনুল বারী ৯/৮/১৪
--------------------------
একদিন প্রশান্ত রোদের বিকেলে
এক বুড়ো বটগাছের ছায়াতলে 
বিশ্রামে  গা এলিয়ে বসেছিলো সে
শীতল নরম বাতাসে
রাখালের মতো এক ছেলে
পোড়া চামড়ায় অপরূপ আলোর আলপনা
আঁকা ছিলো
চোখে তার স্বর্গের ঘুম এসে ধরে
কোন স্বপ্নে বিভোর ছিলো সে?
আমারও তেমন গর্বিত রাখাল হতে ইচ্ছে করেছিলো

আকাশের অজস্র আলোকিত পথে
সে স্মৃতি চলে গেছে বহু দূরে।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী