Posts

Showing posts from May, 2017

৮.এখনই বলো না হেরে গেছি -আইনুল বারী

৮.এখনই বলো না হেরে গেছি -আইনুল বারী ২৪/১/২০১৬ -- -- -- ও আমার অনুশোচিত আত্মা ও আমার ব্যাথিত হৃদয় ওগো প্রিয় প্রাণ পাখি এখনই বলো না হেরে গেছি যতোক্ষণ ভালোবাসতে পারো ততোক্ষণ বলো না হেরে গেছি যতোক্ষণ তোমাকে আনন্দ দেবে একটি সুঘ্রাণিত ফুলের সৌরভ বলো না হেরে গেছি যতোক্ষণ এক রাশ শান্তি দেবে শান্ত বাতাস যতোক্ষণ আকাশের পাখিদের ভেসে বেড়ানোর দৃশ্য তোমার মনে কাব্যিকতা এনে দেবে আর জেগে ওঠার পথ খুঁজে পাবে... ততোক্ষণ বলো না হেরে গেছি বলো, ভালোবাসার বেঁচে থাকাই জয়ী হওয়া তাই ভালোবেসে যাও,ভালোবাসা ছড়াও, ভালোবেসে আত্মাকে প্রবল করো।

৭.চাঁদ-জানালায় চোখ রেখে কবি খোঁজে শিশুর কষ্টের কারণ কী পৃথিবীতে? -আইনুল

৭.চাঁদ-জানালায় চোখ রেখে কবি খোঁজে শিশুর কষ্টের কারণ কী পৃথিবীতে? -আইনুল বারী (১/৮/১৫) শিশু তুমি অবাক হয়ো না, থমকে যেও না, ভয় পেয়ো না বরং ভেবে নিও বেঁচে থাকার এ একান্ত লড়াই তোমার শুরু হলো মার্তৃগর্ভ থেকেই পবিত্র শিশু, তুমি শুধু একা নও কতো শিশু প্রতিদিন, প্রতিক্ষণে কতো অনাদরে, নিষ্ঠুরতায় ঝরে পড়ে তোমারতো জানা নেই জিহাদের কথা অন্ধ কূপে পড়ে জিহাদের মৃত্যু হলো আদুরির কথা,রাজনের কথা, বহু দেশে আর গাজার শিশুদের কথা... আজও শোকে-পাথর হয়ে থাকে কতো মা, হৃদয় আর কষ্টকে বোঝে না আরও একবার চাঁদ-জানালায় চোখ রেখে বিষন্ন কবি খোঁজে কষ্টের কারণ কী পৃথিবীতে? অবোধ শিশুদের? কষ্টের কারণ কী সৃষ্টির অন্তরালে? এর উত্তর কেবল কি দিব্যজ্ঞানেই হয়? শিশু, তুমি সমস্তু শক্তিতে বেঁচে থাকতে চেষ্টা করো আর মহান সৃষ্টিকর্তার স্মরণেই বেঁচে থাকো এখনও কিছু মানুষ আছে, তোমার পাশে, কর্মে, চেষ্টায়, প্রার্থণায়। (মায়ের গর্ভে বুলেট বিদ্ধ হয় এক কন্যা-শিশু। জন্মের আগেই তার এ কেমন বেঁচে থাকার লড়াই? ২৩ জুলাই ২০১৫ মাগুর...