৮.এখনই বলো না হেরে গেছি -আইনুল বারী

৮.এখনই বলো না হেরে গেছি
-আইনুল বারী
২৪/১/২০১৬
-- -- --
ও আমার অনুশোচিত আত্মা
ও আমার ব্যাথিত হৃদয়
ওগো প্রিয় প্রাণ পাখি
এখনই বলো না হেরে গেছি
যতোক্ষণ ভালোবাসতে পারো
ততোক্ষণ বলো না হেরে গেছি
যতোক্ষণ তোমাকে আনন্দ দেবে একটি সুঘ্রাণিত ফুলের সৌরভ
বলো না হেরে গেছি
যতোক্ষণ এক রাশ শান্তি দেবে শান্ত বাতাস
যতোক্ষণ আকাশের পাখিদের ভেসে বেড়ানোর দৃশ্য
তোমার মনে কাব্যিকতা এনে দেবে
আর জেগে ওঠার পথ খুঁজে পাবে...
ততোক্ষণ বলো না হেরে গেছি
বলো, ভালোবাসার বেঁচে থাকাই জয়ী হওয়া
তাই ভালোবেসে যাও,ভালোবাসা ছড়াও, ভালোবেসে
আত্মাকে প্রবল করো।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী