৭.চাঁদ-জানালায় চোখ রেখে কবি খোঁজে শিশুর কষ্টের কারণ কী পৃথিবীতে? -আইনুল
৭.চাঁদ-জানালায় চোখ রেখে কবি খোঁজে
শিশুর কষ্টের কারণ কী পৃথিবীতে?
-আইনুল বারী
(১/৮/১৫)
শিশু তুমি অবাক হয়ো না, থমকে যেও না, ভয় পেয়ো না
বরং ভেবে নিও বেঁচে থাকার এ একান্ত লড়াই তোমার
শুরু হলো মার্তৃগর্ভ থেকেই
পবিত্র শিশু, তুমি শুধু একা নও
কতো শিশু প্রতিদিন, প্রতিক্ষণে কতো অনাদরে, নিষ্ঠুরতায় ঝরে পড়ে
তোমারতো জানা নেই জিহাদের কথা
অন্ধ কূপে পড়ে জিহাদের মৃত্যু হলো
আদুরির কথা,রাজনের কথা, বহু দেশে
আর গাজার শিশুদের কথা...
আজও শোকে-পাথর হয়ে থাকে কতো মা,
হৃদয় আর কষ্টকে বোঝে না
আরও একবার চাঁদ-জানালায় চোখ রেখে
বিষন্ন কবি খোঁজে কষ্টের কারণ কী পৃথিবীতে?
অবোধ শিশুদের? কষ্টের কারণ কী সৃষ্টির অন্তরালে?
এর উত্তর কেবল কি দিব্যজ্ঞানেই হয়?
শিশু, তুমি সমস্তু শক্তিতে বেঁচে থাকতে চেষ্টা করো
আর মহান সৃষ্টিকর্তার স্মরণেই বেঁচে থাকো
এখনও কিছু মানুষ আছে, তোমার পাশে,
কর্মে, চেষ্টায়, প্রার্থণায়।
(মায়ের গর্ভে বুলেট বিদ্ধ হয় এক কন্যা-শিশু। জন্মের আগেই তার এ কেমন বেঁচে থাকার লড়াই? ২৩ জুলাই ২০১৫ মাগুরায় সন্ত্রাসীদের গুলাগুলিতে ক্রস-ফায়ারে পড়ে মার্তৃ গর্ভে বুলেটবিদ্ধ হলো এক কন্যা-শিশু। শিশুটির মা'য়ের নাম নাজমা বেগম। শিশুটি সময়ের কয়েক মাস আগেই ভুমিষ্ঠ হয়।বুলেট মায়ের শরীর ভেদ করে শিশুটিরও শরীর ভেদ করে।বুলেটটি পেট দিয়ে বের হয়ে আঘাত হানে, আঘাত পায় তার ডান চোখও। ডাক্তাররা মাধ্যমতো চেষ্টা করছেন ওকে বাঁচিয়ে তুলতে। ওর ক্ষুদ্র শরীরে চারটি ক্ষতস্থানে ২১টি সেলাই পড়েছে নাকি ২০ বা ২২টি সেলাই দেয়া হয়েছে। শিশুটি এখন মায়ের দুধ পানের অপেক্ষায়। আসুন আমরা সবাই তার জন্য হৃদয় দিয়ে দোয়া করি। -১/৮/১৫)
Comments
Post a Comment