Posts

৬০.একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি -আইনুল বারী

৬০.একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি -আইনুল বারী ১৬/১/২০১৮ ------------------------------------------------- একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি ------------------------------------------------- একটি,দুটি,তিনটি,চারটি পালকে সেজেছি আমি জানি আমি ময়ূর নই তবু ভেবো না কখনো বিচরণের বেড়া টপকে যাবো এক ক্লান্ত পশু এই ঘেরাটোপে এর চেয়ে বেশি স্থান নেই যার অধিকারে যদিও সীমানার ওপারে প্রলোভন এক অপরূপ সৌন্দর্যের খোলা মাঠে যেখানে উড়ছে কতো স্বাধীনতার লাল-নীল ঘুড়ি একদল শিশু আর সজীব ঘাস ও ফড়িং, হাস ও বেড়াল ও কাকের হৈচৈ, কথা-কাটাকাটি বন্দী পশুর চোখ ঘোলা হয়ে আসে, অস্পষ্ট পৃথিবীর ছবি হাঁটু ভেংগে পড়ে যায় শরীরের বোঝা ফিশফিশ নিজেকে শোনায়ঃ আমার মাটির উপর আমি এখানেই বসে থাকবো চিরকাল এখানেই সমাধি হবে আমার অজেয় শরীর এক টুকরো গভীর সবুজের আদরে।

৫৯.মায়া -আইনুল বা রী

৫৯.মায়া -আইনুল বা রী ২/১/২০১৮ -------------------- হিজিবিজি বিভিন্ন রকম বিরক্তিকর অনুভূতি তারপর জন্ম নেয় প্রশান্তির এক মায়া এ মায়াই বাঁচিয়ে রাখে আমাকে অন্যের প্রতি নিকৃষ্ট হওয়ার হাত থেকে ঘৃণা-অভিশাপ নয়, প্রতিহিংসা-প্রতিশোধ নয়, মায়া অতলন্ত মায়ার সাগরে অবগাহন করি।

৫৮.চোখ মেলে যা দেখি, তা স্বপ্ন না বাস্তবতা? -আইনুল বারী

৫৮.চোখ মেলে যা দেখি , তা স্বপ্ন না বাস্তবতা ? - আইনুল বারী ২৮/১২/২০১৭ ------------------------- চোখ মেলে যা দেখি , তা স্বপ্ন না বাস্তবতা ? স্বপ্নেরও রঙ আছে , আকৃতি , প্রকৃতি , শব্দ , কথা সুতরাং আমি নিশ্চিত নই জীবনের রূপ বড় জটিল মাঝে মাঝে মনে হয় জেগে নেই দিনে দিনে ঘুম আমার আরও গাঢ় হয় জেগে থাকা অথবা ঘুমিয়ে থাকা , দুটোই সমান কোনো কিছুই আলাদা কিছু নয় কেবল অন্তর জানিয়ে দেয় , এ কোন স্টেশন!

৫৭. শোক ও ভালোবাসা -আইনুল বারী

৫৭. শোক ও ভালোবাসা - আইনুল বা রী - ৮ / ১১ / ২০১৭ --------  ----      ----    --- আমরা সত্তাকে ভাগ করে নিয়েছি বিবিধ শোকে   ও ভালোবাসায় কেউ শোকে পাথর হয়ে আছে সন্ত্রাসের বলি দেখে কেউ ম্রিয়মাণ প্রিয় নেতার সমাধিস্থলের কাছে কারো শোক শিক্ষা গুরুর মহাপ্রয়াণে শোকাহত কেউ সহকর্মী অথবা প্রিয় বন্ধুর মৃত্যুতে কারো চোখ ভেজে অকৃত্রিম জাতীয়তাবাদী চেতনায় হয়তো কেঁদেছে কেউ সাগরে হারানো নবীন মাঝির জন্য কারো শোক - ব্যাকুলতা অসহায় রোহিঙ্গার চোখের পানিতে কেউ কাঁদে ডলফিন আর নীল তিমির   জন্য তোমারও   কাতর চোখ হয়তো ভিজেছে আজ   শত্রুর শিশুর কান্নায় আজ সব শোক ও ভালোবাসা এক হয়ে যাক মানব হৃদয়ে শোক পালিত হোক নিবিড় সততায় ।

৫৬. ওগো মাছ -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী -২৯/১০/২০১৭ -- -- -- ওগো মাছ সোনালী, রূপালী আশা ও আলোয় ভাসো জলতরঙ্গে ভুল ভেবে কাছে আসো? এসো না কাছে আমরা হৃদয়হীন, আমরা বিষাক্ত মন দূরে থাকো যতো পারো, যাও দূর স্রোতে...।

৫৫. তুমি জানো না আমি কী দেখি -আইনুল বারী

৫৫.  তুমি জানো না আমি কী দেখি - আইনুল বারী ১৮/১০/২০১৭ -- --- --- যখন  তারা দেখে,   আমাকে দেখতে, আমি কী দেখি জানে না  তারা   আমি কী দেখছি হয়তো ভাবে,   আমি অশ্লীলতাকেই দেখি কেবল আমার হৃদয় সে কথা জানে আমার চোখ কী দেখছে না , আমি অশ্লীলতাকে দেখি না উপভোগও করি না আমিতো দেখি স্মৃতিকাতর হয়ে ওঠা আমার মুগ্ধ শৈশবকে স্মৃতিময় বিকেলের রঙধনুটাকে অথবা বাঁশির সুর বিকেলের শেষে, হালকা হাওয়ায় যেনো আজও ভেসে আসে।

৫৪.একটি গোলাপও রেখো -আইনুল বারী

৫৪.একটি গোলাপও রেখো -আইনুল বারী ১২/১০/২০১৭ -    - একদিন অনুচ্চারিত থাকবে ভাষা অশ্রুতিযোগ্য হবে কিছু কথা কিছু ব্যাথা অনতিক্রম্য ঈশ্বর প্রদত্ত সেদিন হারিয়ো না বিশ্বাস দাও প্রতিশ্রুতি একটি গোলাপও রেখো সদ্য ফুটন্ত নয় কেবল শুকিয়ে আসা।