২১.ঘৃণার বিরুদ্ধে -আইনুল বারী
২১.ঘৃণার বিরুদ্ধে
-আইনুল বারী
২৮/৬/২০১৬
-------------------
তুমি যখন বিপন্নই তবে আমি চাই
তোমাকে ঘৃণার শক্তি আমার নিঃশেষ হোক
কেননা এই নির্মম ঘৃণা আরও ঘৃণার জন্ম দিবে
এ হলো পৃথিবীর অসুখ,পৃথিবীর দোযখ
আমি এ থেকে বাঁচতে চাই, তুমিও বাঁচো
পৃথিবীতে এখন ভালোবাসারই প্রয়োজন,ঘৃণা নয়
মায়া-ভালোবাসাতেই মুক্তি জেনে গেছি
এটিই মানবিক সততা ও শক্তি
যাবতীয় অসুখের আরোগ্যের উপায়
ঘৃণা থাকুক শুধু অসুখের বিরুদ্ধে
ঘাতকের শানিত অস্ত্রের বিরুদ্ধে
ঘৃণা থাকুক উপেক্ষা ও বঞ্চনার বিরুদ্ধে
যদি এক মত হও
তবে এসো ঘৃণা নয়,ভালোবাসায় সিক্ত হই।
-------------------
তুমি যখন বিপন্নই তবে আমি চাই
তোমাকে ঘৃণার শক্তি আমার নিঃশেষ হোক
কেননা এই নির্মম ঘৃণা আরও ঘৃণার জন্ম দিবে
এ হলো পৃথিবীর অসুখ,পৃথিবীর দোযখ
আমি এ থেকে বাঁচতে চাই, তুমিও বাঁচো
পৃথিবীতে এখন ভালোবাসারই প্রয়োজন,ঘৃণা নয়
মায়া-ভালোবাসাতেই মুক্তি জেনে গেছি
এটিই মানবিক সততা ও শক্তি
যাবতীয় অসুখের আরোগ্যের উপায়
ঘৃণা থাকুক শুধু অসুখের বিরুদ্ধে
ঘাতকের শানিত অস্ত্রের বিরুদ্ধে
ঘৃণা থাকুক উপেক্ষা ও বঞ্চনার বিরুদ্ধে
যদি এক মত হও
তবে এসো ঘৃণা নয়,ভালোবাসায় সিক্ত হই।
Comments
Post a Comment