২০.আত্মার মৃত্যু হবে কীভাবে? -আইনুল বারী

২০.আত্মার মৃত্যু হবে কীভাবে ?
-আইনুল বারী
/১২/২০১৫
-----------------
কাদিমাটির উপর পরে আছে নিথর শিশু
সমুদ্র তীরে,মোহনীয় বালুতটে
হাজার হাজার ক্যামেরার চোখ
একী ভয়ানক কান্ড হলো, নক্ষত্রের রাতে!

লক্ষ লক্ষ মানুষের চোখ
ব্যবচ্ছেদ করে 

কোটি হৃদয় এক হয়ে
চন্দ্রাহত রাতের আকাশের নিচে
আদিম যৌথ স্মৃতিচারণের মতো
জেগে উঠে
এক মানবিক স্বরে,
আত্মার মৃত্যু হবে কীভাবে?
--        ----
বাসভূমি থেকে বিতাড়িত পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মৃতদেহ হয়ে পরে আছে যতো শিশুতাদের আত্মার প্রতি শান্তি। 

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী