১৭.চুড়ুই পাখি তোমার চঞ্চলতায় আমি মুগ্ধ হই -আইনুল বারী
১৭.চুড়ুই পাখি
তোমার চঞ্চলতায় আমি মুগ্ধ
হই
-আইনুল বারী
২/৮/২০১৭
-- -- --
চুড়ুই পাখি
তোমার চঞ্চলতায় আমি মুগ্ধ
হই
হাস ও মুরগির লুটোপুটি
কাক ও বেড়ালের
কোলাহল
আমার বাড়ির আঙ্গিনায়
আমার প্রাণে সঞ্চারিত হয় দারুণ হৃদস্পন্দন
অপরাধী আমি তাকিয়ে থাকি
নিরাপরাধ প্রাণীগুলির দিকে
শিশুর মতোই সুন্দর নদী
ও সজীব গাছের দিকে
আমার কিছু বলার থাকে নাড়
বিমর্ষ আত্মায় পবিত্রতার স্পর্শ জাগে
প্রার্থণার মতোই পবিত্র মনে হয়।
Comments
Post a Comment