১৬.আমি কেনো শিখিনি সেই অবিস্মরণীয় কবিতার ভাষা? -আইনুল বারী

১৬.আমি কেনো শিখিনি সেই অবিস্মরণীয় কবিতার ভাষা?
-আইনুল বারী
তারিখ-১৪-১৬/৯/২০১৭
--    ---   -----

যখন কবিতা লেখা উচিত
বলে মনে করে মনকে কেবল বশে এনেছিলাম
তখনই অযাচিত ভাষার অসহযোগিতায়
ক্ষুণ্ন হলো ভাবের শুদ্ধতা
শব্দ-বাক্যের  মহা-সংকটে পড়েছি

অগ্নিগর্ভ মূহূর্ত পেরিয়ে গেল
এখনই সময় ছিলো
এক অবিস্মরণীয় কবিতা লেখার
মন্ত্রের মতো বাক্যের সম্ভারে
আগুনের মতো কবিতা লেখা
হলো না আমার

আমাকে ক্ষমা করো না,
আমারই
এই দায়িত্বহীন ব্যার্থতার দায়
বড় প্রয়োজন ছিলো যে কবিতার
যা আমি লিখিনি সে ভাষায়
যাকে প্রয়োজন ছিলো
উপযুক্ত স্বভাব পেলাম না কেনো?
আমি কেনো শিখিনি সেই ভাষা?

অথচ
আমার এ কবিতাই  পৌঁছে দিতে পারতো
তোমার আত্মার কাছে আমার এই অনুরোধ
গোলাপের সুঘ্রাণের মতো

আমি লিখিনি বলে
প্রতীক্ষারত যারা ছিলো
তাদের চোখ ভিজে আছে কষ্টের কান্নায়
লিখতে না পারার পরাধীনতায়
আমার
পুরো অস্তিত্ব থমকে গেছে আজ


কিন্তু ভেবো না,
মুহূর্ত পেরিয়ে গেলেই সবকিছু ফুরিয়ে যায়
আজ লিখতে পারিনি বলে
কোনো দিন লিখবে না কেউ সেই কবিতা।

Comments