৩৩.বিষাদ বৃষ্টি -আইনুল বারী

৩৩.বিষাদ বৃষ্টি
-
আইনুল বারী
২৪/৭/২০১৭
-- -- -- --
জলমগ্ন চোখ
চেয়ে দেখে উদার আকাশে কিছু মেঘ
বৃষ্টি ঝরাবে বলে যারা রয়েছে অপেক্ষায়
সেই বৃষ্টিতে ভিজবে বলে
তারা শহরের ভিড়ে
নিজেকে লুকিয়ে রেখেছে
চোখের পানি বৃষ্টি ধারায় অনবদ্য
কবিতার জন্ম দিবে

একাত্ম হবো আমিও অজস্র নীল বেদনার সাথে
অনাদৃত, প্রবঞ্চিত, পীড়িত
মানুষ,কুকুর, বেড়াল, কাক, মাছ, গাছ, নদী, মাটির সাথে
শবযাত্রার শোকাহত মিছিলে
বিমর্ষ কোলাহলে
তুমিও এসো
তোমার একান্ত অসুখের চিহ্নগুলি নিয়ে

অবশেষে
আকাশ ছিটায় বৃষ্টি।

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী