১১.মা কী ধন বুঝবি কিরে পাগল তুই? -আইনুল বারী

১১.মা কী ধন বুঝবি কিরে পাগল তুই?
-আইনুল বারী
২৯/৬/১৪
-- -- -- --

পথশিশুটির নাম হৃদয়
তার সাথে এক মায়াবতীর
কথা হয়েছিলো এক দুপুড়ে..

রোজার মাস, খাওয়াতো বন্ধ? কী করবি তুই?
নিরুত্তর হৃদয়
তুই রোজা রাখিস না?
ক্যাম করে? (সে বোঝাতে চায়, 'আমার বয়স পাঁচ বছর' )
তোর মা? রোজা রাখে?
আগে রাখতো, এখন রাখে না
কেনোরে?
মারতো মাথা পাগল হয়ে গেছে, তাই
তাহলে তোদের কীভাবে চলে?
দুই ভাই ভিক্ষা করি, আর মা'রে নি' যাই দেই

পৃথিবীর যাবতীয় বোঝা বহন করার মতো
এতো শক্তি কোথায় পাস তুই,হৃদয়?
যখন আমার শক্তি নিঃশেষ হয়ে গেল এটুকু বুঝতেই।

(সম্পাদিত)


Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী