১০.যুগ যুগ চপেটাঘাত -আইনুল বারী

১০.যুগ যুগ চপেটাঘাত
-আইনুল বারী
২২/১১/১৪
-- -- --
কুপি বাতির আলোয় রাঙ্গা ছোট এক দেহের ভেতরে
বেঁচে থাকার তীব্র লড়াই
তাকে ঘিরে থাকে কতোগুলি সমাহিত আত্মা
নিরুপায় আত্মার দল, এক মাটির ঘরের ভেতরে
সম্মোহিত উদ্বেগ,ঘোর ব্যাকুল, শব্দের চেয়েও ঘনীভূত
যেমন বিষাদ তেমনই কান্না
যেমন বিষাদ তেমনই কান্না
এক টুকরো ভালোবাসার জন্য, এমন লড়াই
জলমগ্ন চোখে অপেক্ষার রাত জেগে থাকে
আশায় আশায়
আর কিছুক্ষণ বেঁচে থাকো ধন, আমাদের প্রাণ, ছোট সোনামনি
এখুনি আসবে কমুনিটি ক্লিনিকের গাড়ি, আসবে দরকারি ওষুধ এখুনি
আমাবস্যার রাতে ভাঙ্গা রাস্তা বেয়ে আসছে গাড়ি, আরো একটু সবুর
বেঁচে থাকো, আমাদের জন্য
আমাদের প্রাণ উজাড় ভালোবাসা পাওয়ার জন্য
তোমার জন্য আসছে ওষুধ সরকারি
আমাদের বাপ-দাদারা কতোদিন ভুরা ঘাস খেয়ে ছিলো,
কষ্টের দিনে কখনো কখনো
মঙ্গার পীড়িত কালে সিদলের স্বাদ পায়নি কখনো
পরপর মৃত্যু আমাদের, কতো শোকে পাথর হয়েছে প্রাণ
প্রজন্ম প্রজন্ম ধরে
আজ সেসব দিন গেছে ফুরিয়ে, একটু সবুর
কিন্তু শিশুর পেট দেবে নেমে আসে,
কুঞ্চিত, ক্রমে শুকায় শিশু
শুষ্ক হয়ে আসে তার এতোটুকু জিভ
শুকায় বিস্ফোরিত চোখ, চোখের মণি
আমিও এক কবি, ছিলাম সাক্ষী
আমার মতো আরো কতো কবি
নষ্ট নকল কবি চেয়ে দেখে বাইরে ওষুধের গাড়ি
ভীড়, শব্দ, সাইরেন শোনা যায়
কলাগাছের বাগানের ধারে,
শিশুর ওষুধ এসেছে !
একটি নিথর দেহের জন্য,
কাফনের একটি কাপড়ও।
অবজ্ঞায় নিক্ষিপ্ত হয় সে ত্রাণের ওষুধ তাদের মুখের উপর
যারা অবহেলায় এনেছিলো তাদের আসার পথের দিকে


তেমনই অবজ্ঞায়।

Comments

Popular posts from this blog

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৩.আমিতো মানুষ,তাই -আইনুল বারী

৪৬.জমে থাকুক যতো অভিশাপ -আইনুল বারী