১. এখানে সীমান্ত-আইনুল বারী

১.এখানে সীমান্ত
-আইনুল বারী
(
১৪ জানুয়ারি,২০১২)
--------------------------------
প্রতি পদক্ষেপের মন্ত্র লিখে চলে
পথভ্রষ্ট ভ্রমণের আত্মজীবনী
কিন্তু স্থান ভুলে পা এগিয়ে যায় সীমান্ত ছেড়ে
পিলার থামতে বললেও 'না'
চলাচল এক অদ্ভুত প্রার্থণার মতো
সবকিছুকে নিজের জন্য পেতে চায়
কিনতু শাসন 'এতে তোমার অধিকার নেই' ,
'
দেশের পাসপোর্ট, কারেন্সি আর সিটিজেন আইডি নেই তোমার!'
কবিতাটাও ?
এমনকি দু চোখও?
যেদিকে তাকিয়ে আছি আমি?
যে ওখানে,লুকোনো যে মায়া,তাও
(সম্পাদিত)

Comments

Popular posts from this blog

৪৯.সত্যের সম্ভাষণে, জাগবে মানুষ -আইনুল বারী

৫.বনের কাছে,পাখির কাছে -আইনুল বারী

৫৬. ওগো মাছ -আইনুল বারী