Posts

Showing posts from March, 2017

১. এখানে সীমান্ত-আইনুল বারী

১.এখানে সীমান্ত - আইনুল বারী ( ১৪ জানুয়ারি , ২০১২ ) -------------------------------- প্রতি পদক্ষেপের মন্ত্র লিখে চলে পথভ্রষ্ট ভ্রমণের আত্মজীবনী কিন্তু স্থান ভুলে পা এগিয়ে যায় সীমান্ত ছেড়ে পিলার থামতে বললেও ' না ' চলাচল এক অদ্ভুত প্রার্থণার মতো সবকিছুকে নিজের জন্য পেতে চায় কিনতু শাসন ' এতে তোমার অধিকার নেই ' , ' এ দেশের পাসপোর্ট , কারেন্সি আর সিটিজেন আইডি নেই তোমার !' এ কবিতাটাও ? এমনকি ঐ দু চোখও ? যেদিকে তাকিয়ে আছি আমি ? ঐ যে ওখানে , লুকোনো যে মায়া , তাও । ( সম্পাদিত)