Posts

Showing posts from November, 2017

৫৭. শোক ও ভালোবাসা -আইনুল বারী

৫৭. শোক ও ভালোবাসা - আইনুল বা রী - ৮ / ১১ / ২০১৭ --------  ----      ----    --- আমরা সত্তাকে ভাগ করে নিয়েছি বিবিধ শোকে   ও ভালোবাসায় কেউ শোকে পাথর হয়ে আছে সন্ত্রাসের বলি দেখে কেউ ম্রিয়মাণ প্রিয় নেতার সমাধিস্থলের কাছে কারো শোক শিক্ষা গুরুর মহাপ্রয়াণে শোকাহত কেউ সহকর্মী অথবা প্রিয় বন্ধুর মৃত্যুতে কারো চোখ ভেজে অকৃত্রিম জাতীয়তাবাদী চেতনায় হয়তো কেঁদেছে কেউ সাগরে হারানো নবীন মাঝির জন্য কারো শোক - ব্যাকুলতা অসহায় রোহিঙ্গার চোখের পানিতে কেউ কাঁদে ডলফিন আর নীল তিমির   জন্য তোমারও   কাতর চোখ হয়তো ভিজেছে আজ   শত্রুর শিশুর কান্নায় আজ সব শোক ও ভালোবাসা এক হয়ে যাক মানব হৃদয়ে শোক পালিত হোক নিবিড় সততায় ।